উত্তরদিনাজপুর

মদ খাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হল এক পৌড় প্রতিবাদী। আহত তিনজন রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হল এক পৌড় প্রতিবাদী। বাধা দেওয়ায় ছাড় পাননি তার স্ত্রী। মেরে মাথা ফাটানো হয় তাদের বৃদ্ধ বাবার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। আহত তিনজন রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আতঙ্কিত দম্পতি রায়গঞ্জ থানার দারস্থ হয়েছেন। ঘটনা ঘটে রায়গঞ্জ থানার গৈইতোর গ্রামের। অভিযোগ এলাকায় সন্ধ্যা হলেই রেল লাইনের ধারে বসতো মদের আসর। এর ফলে এলাকার পরিবেশ হচ্ছিল খারাপ। তাই দূরে কোথাও মদের আসর বসাতে বলেছিল দম্পতি গোপীনাথ মণ্ডল ও তার স্ত্রী গৌড়ি মণ্ডল। এই কথাতেই বাধে বচসা। এরপরেই বাড়িতে চড়াও হয় দুষ্কৃতিরা। আক্রান্ত হন দম্পতি। তাদের চিকিৎকার শুনে ঘুম থেকে উঠে বাধা দিতে যান বৃদ্ধ বাবা। এরপর মেরে মাথা ফাটিয়ে দেয়ওয়া হয় তারও। তবে হাসপাতালের বেডে শুয়ে এখনো প্রতিবাদে দৃঢ় সংকল্প সেই বৃদ্ধের। সমাজে খারাপ কাজ করতে দেবেন না তিনি বলেই জানিয়েছেন গোপীনাথ মন্ডল। ঘটনার খবর পেয়ে তদন্তে রাতেই ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী। এদিকে ঘটনার পড় থেকেই গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা।